অভিযানে ভারতীয় ২৫ বোতল এসকাফ সিরাপ, ৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুচকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ২ প্যাকেট শন পাপড়ি, ২৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২ হাজার ৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





