টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক

ইয়াবাসহ আটক দুই নারী
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

অভিযান চলাকালে সন্দেহজনক দুই নারীকে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এসময় ইয়াবা বহনের অভিযোগে দুই নারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস