ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন

র‍্যাবের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে র‌্যাব সদস্যরা
অপরাধ
0

ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যার আলোচিত ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র‍্যাব। এ ঘটনার মূল হোতা নিহতের দুঃসম্পর্কের ভাগিনা আরিফ নামের এক যুবক— এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

আজ (সোমবার, ২৯ জুন) দুপুর ১২টায় ফেনী র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‍্যাব জানায়, ঋণের টাকা পরিশোধের উদ্দেশে কুয়েত প্রবাসীর স্ত্রী কুলসুমা আক্তার কাজলের ঘরে ডাকাতির উদ্দেশে প্রবেশ করে আরিফ। ঘটনার সময় কাজল তাকে দেখে ফেললে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে কাজল গুরুতর আহত হন।

আরও পড়ুন:

র‍্যাবের তথ্যমতে, ফজরের নামাজের সময় স্থানীয় লোকজন ঘর থেকে বের হওয়ার পর কুলসুমা আক্তার কাজলের গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা বাড়িতে জড়ো হন। পরিস্থিতি বেগতিক দেখে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তারা জানান, ঘটনাটির তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে একমাত্র অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূ হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী রহস্য উদঘাটনে কাজ শুরু করে।

এসএইচ