ইবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

তদন্ত কমিটি গঠন
এখন জনপদে
অপরাধ
1

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (বুধবার, ১ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমানকে। সদস্য সচিব সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং সদস্য ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।

এর আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ওই শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেন।

আরও পড়ুন:

অভিযোগে তিনি জানান, বুধবার সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের বারান্দায় অজ্ঞাত এক ব্যক্তি তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এতে তিনি মানসিকভাবে আতঙ্কিত ও বিব্রত হয়েছেন বলে উল্লেখ করেন।

কমিটির আহ্বায়ক অধ্যাপক আলীনূর রহমান জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত শনিবার (২৭ জুন) থেকে দ্রুত তদন্তের কাজ শুরু করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ঘটনা জানার পরই আইনগত ব্যবস্থা নিতে প্রক্টর ও রেজিস্ট্রার অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।’

এসএস