যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য
এখন জনপদে
অপরাধ
0

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শুক্রবার, ১০ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)- বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৭টি ভারতীয় শাড়ি, ৮২ প্যাকেট ফুচকা, ৫ প্যাকেট কিসমিস, ৫ প্যাকেট শনপাপড়ি, ৮৪৭টি চকলেট এবং ২১২টি কসমেটিকস সামগ্রী। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

এএইচ