ব্রাহ্মণবাড়িয়ায় ৬ টন ভারতীয় জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া
উদ্ধারকৃত জিরা
এখন জনপদে
অপরাধ
1

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বেলা ১১টায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে এ সব জিরা উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। সন্ধ্যায় বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য থামানো হলে বিজিবি সদস্যদের দেখে গাড়িতে থাকা একজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানে তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ