শেরপুরে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

দুইজন মাদককারবারি গ্রেপ্তার
এখন জনপদে
অপরাধ
1

শেরপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ (সোমবার, ৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— শেরপুর সদরের বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার মো. হাতেন আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদরের লছমনপুর গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ গ্রাম হেরোইন, ১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং পরিমাপের ডিজিটাল স্কেলসহ মাদক কারবারি সিদ্দিক ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘উদ্ধারকৃত আলামতের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। বিকেলে আসামিদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।’

এসএস