খুলনায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

গোলাগুলির প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

খুলনা লবনচরায় আলাদা দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জু ও নাজমুল নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) আশিবিঘা কালভার্টে এ দুইটি ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কালভার্টের কাছে মঞ্জুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এ সময় ২টি গুলি তার গায়ে লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঠিক ৩ ঘণ্টার ব্যবধানে আবারো গোলাগুলি হয় একই এলাকায়। সে সময় নাজমুল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ইএ