লিটনকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশ ঘোষণা বিসিবির

বিসিবির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে খেলতে পারেননি লিটন। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তাওহীদ হৃদয়। এবার টেস্টে ফিরছেন লিটন। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

স্পিন বিভাগে রয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। তবে সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।

এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হারের হতাশা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা।

জেআর