প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামের মোবারক আলী নামের ৭০ বছর বয়সী এক ব্যক্তির বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরে অভিযান চালানো হয়।
এসময় ঘরের মাটির গর্তের ভেতর থেকে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও একটি পিস্তলের কভার।
আরও পড়ুন:
শনিবার রাত ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ এর কুষ্টিয়া ক্যাম্প।
এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বলেন, ‘আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





