ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪ হাজার মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অপরাধ
0

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪ হাজার ৬১ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ (শনিবার, ৩ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।

মতিঝিল বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৫২২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৭১টি মামলা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে মোট ১০০০টি গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএইচ