জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার কাপাটিয়া গ্রামের কাউছারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।





