রাহুল হত্যা মামলায় আড়াই বছর পর ৫ জন গ্রেপ্তার

পিবিআই সংবাদ সম্মেলন
অপরাধ
0

আড়াই বছর পর অটোরিকশা চালক রাহুল হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ইয়াবা বিক্রির তথ্য বাইরে ফাঁসের সন্দেহ ও অটোরিকশা ডাকাতির জন্যই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পিবিআই ঢাকা জেলা প্রধান।

অভিযুক্তদের গ্রেপ্তারের পর পিবিআই জানায়, রাহুলের সঙ্গে গ্রেপ্তার পাঁচ আসামির পূর্ব পরিচয় ছিলো।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাতে রাহুলকে অটোরিকশাসহ একটি খোলা মাঠে ডেকে নেয় আসামিরা। সেখানে তাকে হত্যা করার পর মরদেহ গোপনে সরিয়ে রাখা হয়।

পরে রাহুলের অটোরিকশাটি বিক্রি করে পাওয়া টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

তাদের মধ্যে সবুজ মিয়া ও লালন মোল্লা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেআর