সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ

সেন্টমার্টিনে ইয়াবা-হেরোইন জব্দ
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কোস্ট গার্ডের একটি দল আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন বাংলাদেশের জলসীমায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়া হয়।

আরও পড়ুন:

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করে।

জব্দ করা মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সেন্টমার্টিনের নিরাপত্তা নিশ্চিত ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।৭

এসএস