ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৫০ কেজি ইলিশ ও জালসহ আটক ১৮

কোস্ট গার্ড হেফাজতে আটক জেলেরা
এখন জনপদে
অপরাধ
0

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ৩ লাখ মিটার অবৈধ জাল, ৫০ কেজি মা ইলিশ ও তিনটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞার ১৮তম দিনে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক ১৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা ট্রলারগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে।

জব্দ করা ৫০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসএইচ