ফরিদপুরে ২৫০ বস্তা সরকারি সারসহ ডিলার আটক

জব্দ হওয়া সারসহ ট্রাক
এখন জনপদে
অপরাধ
0

ফরিদপুরের ভাঙ্গায় পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

আটক সার ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন।

আরও পড়ুন:

পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক, ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় ওই ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেয়া হবে।

কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ভর্তুকির সার অবৈধভাবে পাচারের অভিযোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এসএস