আজ (সোমবার, ৬ এপ্রিল) বিকেলে রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
এসময় ফিকির পক্ষ থেকে বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
আরও পড়ুন:
এর মধ্যে উৎস করের হার কমানোসহ বিনিয়োগ ও প্রবৃদ্ধি ধরে রাখতে রাজস্ব আদায় বাড়াতে একটি যৌক্তিক ও কার্যকর কর কাঠামো নির্ধারণের আহ্বান জানান ফিকির সভাপতি রূপালী চৌধুরী।
এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে আয়কর, ভ্যাট এবং শুল্ককে সংযুক্ত করে একটি সমন্বিত ডিজিটাল কর ব্যবস্থার চালুর তাগিদ দেয়া হয়।




