নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আইএমএফের বৈঠক

বাংলাদেশ ও আইএমএফ
দেশে এখন
অর্থনীতি
0

নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ (রোববার, ১২ জুলাই) সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে ঢাকা সফররত সংস্থাটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থে ছিলো না। তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে।

সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় এর আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলার করা হয়। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে ৩৬৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তির অর্থছাড় নিয়ে প্রায় এক বছর আলোচনা চললেও শেষ পর্যন্ত সেই অর্থ ছাড় হয়নি। এরইমধ্যে নতুন কর্মসূচির দিকে যাচ্ছে উভয় পক্ষ।

আরও পড়ুন:

এরই অংশ হিসেবে আজ দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসেন সফররত আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রজনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী জানান, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে সরকার। পূর্বের ঋণ কর্মসূচি নিয়েও সমালোচনা করেন তিনি।

এসময় পূর্বের ঋণ কর্মসূচির আওতায় ৬ষ্ঠ কিস্তির অর্থছাড় নিয়ে সরকার কোন চিন্তা করছে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা সফর শেষে আইএমএফের প্রতিনিধিদল ওয়াশিংটনে সদর দপ্তরে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। সেই মূল্যায়ন ইতিবাচক হলে আগামী অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আরেকটি মিশন ঢাকায় আসতে পারে।

ইএ