আজ (সোমবার, ৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
আগামী ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।





