যা গত ১১ মার্চ পর্যন্ত ছিলো ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারের কিছু বেশি। সে হিসেবে সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে সাড়ে ৭০ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে এ অংক ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিনিয়তই ছোটোখাটো অনেক পেমেন্ট করতে হয়। যে কারণে স্বাভাবিক ভাবেই রিজার্ভ কিছুটা কমেছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া বলেও জানান তিনি।





