বর্তমানে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা সাড়ে ৩৪ লাখ; জনপ্রতি ভাতা পাচ্ছেন ৯০০ টাকা করে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের ভাতা ১০০ টাকা বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন:
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ করা হবে। আর মাসিক ভাতা বাড়িয়ে করা হবে ১ হাজার টাকা।’





