
বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর–কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মামনুল হক, পরকিয়া ও মুতা বিয়ে নিয়ে সংসদে আলোচনা, স্পিকার ‘বিরক্ত’
বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে আওয়ামী লীগ আমলের একটি ঘটনা জাতীয় সংসদে আলোচনায় এনেছেন ঢাকা-১ আসনের সংস সদস্য খোন্দকার আবু আশফাক। তিনি মাওলানা মামনুল হকের কর্মকাণ্ডের সমালোচনা করে মুতা বিয়া প্রসঙ্গ টেনে আনেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে।

জামায়াতের সংসদ সদস্যকে ‘মাইক্রোওয়েভ’ দিতে চাইলেন পার্থ
জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন এমপি আন্দালিব রহমান পার্থ। সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে মাইক্রোওয়েভ, ওয়াসিং মেশিন এবং পর্দা চেয়েছিলেন ওই সংসদ সদস্য। তার জবাবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ মাইক্রোওয়েভ দিতে চান তাকে। পাশাপাশি জামায়াতের নেতা যা চেয়েছেন তা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। তিনি এসময় আরও বলেন, ‘জামায়াতের এমপির এই ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অ্যান্ড কার্টিনস এইটা আমাকে অনেক লজ্জা দেয়।’

আজকের স্বর্ণ ও রুপার দাম ২০২৬: বাংলাদেশে প্রতি ভরি-গ্রামের সর্বশেষ রেট দেখে নিন
বাংলাদেশে আজকের স্বর্ণের দাম (Gold Price in Bangladesh) এবং রুপার বাজার দর (Silver Price in Bangladesh Today) নিয়ে নিয়মিত আপডেট করা এই পেজটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আজকে শখের স্বর্ণের গয়না কিনতে চান কিংবা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বা রুপা (Gold and Silver Investment) বেছে নিতে চান, তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে বাজুস সময়ে সময়ে এই দাম (Gold and Silver Price in Bangladesh Today) পরিবর্তন করে থাকে।

রডে কর, গেইন ট্যাক্সে বাড়তি বোঝা; আকাশছোঁয়া হতে পারে ফ্ল্যাটের দাম
প্রস্তাবিত বাজেটে রডসহ নির্মাণসামগ্রীর ওপর নতুন করারোপের প্রস্তাবনা পাস হলে মধ্যবিত্তের ভবন মালিক হবার স্বপ্ন হবে রীতিমতো বিলাসিতা। এমন শঙ্কা ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ীদের। তারা মনে করছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপের সিদ্ধান্তেও ফ্ল্যাটের দাম হবে আকাশচুম্বী। একদিকে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির চোখ রাঙানি, অন্যদিকে গেইন ট্যাক্সের নামে দ্বিগুণ করারোপে মধ্যবিত্তের জীবন পার হবে ভাড়াটিয়া হিসেবে--এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা।

শিক্ষার ঘাটতি পূরণে বাজেটে কার্যকর উদ্যোগের আহ্বান
শিক্ষার ক্ষেত্রে ঘাটতি পূরণের উদ্যোগ, আঞ্চলিক বৈষম্য এবং দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বাজেটে উল্লেখযোগ্য নির্দেশনা নেই। সেইসঙ্গে প্রতিবন্ধী শিশু ও আদিবাসী সম্প্রদায়ের শিক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনাসহ গবেষণায় গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করছে শিক্ষা নিয়ে কাজ করা সংস্থা গণসাক্ষরতা অভিযান।

বাজেট বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধের আহ্বান ঢাকা মহানগর জামায়াত আমিরের
বাজেট আকাশচুম্বী, কিন্তু সরকারের সক্ষমতা কতটুকু এমন প্রশ্ন তুলে বাজেট কার্যকরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

রাজস্ব আদায়ের ঘাটতি, বাজেটের বাড়তি চাপ; লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে এনবিআর?
চলতি অর্থবছরের শেষভাগে এসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ১ লাখ কোটি টাকার বেশি পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রায় বিশাল ঘাটতির মধ্যই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বাজেট অনুযায়ী এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা যোগান দিতে হবে। এদিকে দেশে দিনদিন কোটিপতির সংখ্যা বাড়লেও সে হিসেবে বাড়ছে না কর-জিডিপি অনুপাত। করজাল থাকার পরও রাজস্ব লক্ষ্যমাত্রা কি তবে কেবলই কাল্পনিক?

যারা বাজেট নিয়ে সমালোচনা করে তারা জনগণের জন্য রাজনীতি করে না: প্রধানমন্ত্রী
যারা বাজেট নিয়ে সমালোচনা করে তারা জনগণের জন্য রাজনীতি করে না জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৩ জুন) চকরিয়ায় জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী
দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ও মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়। আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু কারা নয়— সেটি সঠিকভাবে নির্নয় করতে হবে।

অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক: বিকেএমইএ
অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেটকে সন্তোষজনক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিকেএমইএ বলছে, এবারের বাজেটে তৈরি পোশাক শিল্পের দুটি প্রধান প্রত্যাশা ছিলো করব্যবস্থার সংস্কার এবং চলমান গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে বিকল্প জ্বালানি সোলার সিস্টেমের আমদানি সহজীকরণ করা। দু’টি জায়গাতেই এ বাজেটে নেয়া পদক্ষেপসমূহ সন্তোষজনক।

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
বাজেটে কালো টাকা বৈধ করার ব্যবস্থা নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, এ বিষয়ে জনমনে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। আজ (শুক্রবার, ১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে (২০২৬-২৭) অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।