নারীদের জন্য ‘পিংক বাস সার্ভিস’ চালু করবে সরকার

প্রতীকী ছবি
বাজেট
অর্থনীতি
0

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এসএইচ