আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, ‘দুর্গাপূজায় ভারতের অভ্যন্তরে অনেক আনুষ্ঠানিকতা থাকে যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে পরবর্তী শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আট দিন বন্ধের পর ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।’
আরও পড়ুন:
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে এবং চাইলে আমদানিকারকরা বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে পারবেন। সবধরনের সহযোগিতা তাদেরকে করা হবে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজায় আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।’



 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)

