দিনাজপুর
যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা

যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা

শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে দিনাজপুরে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার। তবে দামি যন্ত্রাংশ ও মেরামত ব্যয় বাড়ায় চাপে পড়ছেন মালিকরা। জেলায় থাকা প্রায় ৫১০টি হারভেস্টারের বেশির ভাগই নানা যান্ত্রিক সমস্যায় অচল বলে দাবি তাদের। এতে আমন ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার জেলার সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত আঞ্চলিক সাংগঠনিক সভায় সরকারের কঠোর সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন তিনি।

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ৩ দিনে বিপুল মাদক জব্দ, আটক ১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ৩ দিনে বিপুল মাদক জব্দ, আটক ১

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে পরিচালিত এসব অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, ১২৬ বোতল মদ ও ৯৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় একটি ট্রাক, একটি মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলে বড় ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলে বড় ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

শূন্য পাশ ৪৯ কলেজে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। চলতি বছর পাশের হার নেমে এসেছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ। একইসঙ্গে অর্ধেকে নেমে এসেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। উদ্বেগজনক চিত্র দেখা গেছে কলেজভিত্তিক ফলাফলেও। বোর্ডের ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯টিতে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি।

সরবরাহ বেশি, দাম কম—কলা বিক্রিতে খরচ তুলতে হিমশিম কৃষক

সরবরাহ বেশি, দাম কম—কলা বিক্রিতে খরচ তুলতে হিমশিম কৃষক

দিনাজপুরের কাহারোলের দশমাইল কলার হাটে প্রতিদিন চলছে কোটি টাকার বেচাকেনা। তবে বাজারে কলার সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। অন্যদিকে বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ। ফলে কলা বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না অনেক কৃষক।

৮ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

৮ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী

শারদীয় আনন্দ, ভক্তি আর দেবী দুর্গার আগমনে আলোকিত এক পবিত্র দিন মহাসপ্তমী। ভোরের শুরুতেই সপ্তমী লগ্নে শঙ্খসুর, ঢাকের তালে ঘট স্থাপন, দেবির আহুতি আর নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে সারা দেশে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী।

নিরাপত্তা সরঞ্জামের অভাব, ঝুঁকির মুখে দিনাজপুরের চালকল শ্রমিকরা

নিরাপত্তা সরঞ্জামের অভাব, ঝুঁকির মুখে দিনাজপুরের চালকল শ্রমিকরা

দিনাজপুরের হাজারো চালকল ও চাতাল শ্রমিকরা কাজ করছেন নানা ঝুঁকির মধ্যে। ২০১৭ সালের ভয়াবহ বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক নিহত হওয়ার পরও গত ৯ বছরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির পাশাপাশি রয়েছে মজুরি বৈষম্য।

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা; চার গাড়িতে ভাঙচুর-লুটপাট

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা; চার গাড়িতে ভাঙচুর-লুটপাট

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এসময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি গাড়ি আটকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ আহত ৪

হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ আহত ৪

দিনাজপুরের হিলিতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার ধরন্দা ফকিরপাড়া মসজিদের সামনে হিলি-বিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তুচ্ছ ঘটনায় তিন ভাইয়ের মারামারি, প্রাণ গেলো ছোটভাইয়ের

তুচ্ছ ঘটনায় তিন ভাইয়ের মারামারি, প্রাণ গেলো ছোটভাইয়ের

দিনাজপুরে ধানের জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোটভাই মুকুল হোসেনের (৩৫) মৃত্যর ঘটনা ঘটেছে। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাতে তার তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।