পাইপলাইনে দিনাজপুরে আসছে ভারতের ডিজেল

দিনাজপুর
পাইপলাইনে ডিজেল সরবরাহ
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে ডিজেল আসা শুরু হয়েছে। গত সোমবার (৯ মার্চ) বিকেলে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের রেলহেড ডিপোতে প্রবেশ করতে শুরু করে।

ডিপোর একাধিক সূত্র জানায়, এ ডিজেল সরবরাহ প্রক্রিয়া আজ (বুধবার, ১১ মার্চ) বিকেল চারটার মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যদিও আজ বুধবার দুপুর ১২টার মধ্যে আনলোডিং শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রক্রিয়াটি ব্যাহত হয়।

আরও পড়ুন:

প্রায় চার ঘণ্টা লোডশেডিং থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। সরবরাহ প্রক্রিয়া শেষ হলে পার্বতীপুর ডিপো থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ডিজেল সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে ডিপো এলাকায় আজও শত শত ট্যাংক লরি তেল নেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। লরি চালকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা।

তবে ডিপোর কর্মকর্তারা জানান, ঈদের আগে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে আনার পরিকল্পনা রয়েছে।

এএইচ