৫ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা পাঁচ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। পণ্য আমদানি-রপ্তানি করতে জড়োসড়োভাবে কাজ করছেন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা।

বাণিজ্য চালুর খবরে স্বস্তিতে বন্দরের শ্রমিকরা আর পণ্য কিনতে বন্দরে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন:

আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ‘ভারত অভ্যন্তরে ব্যবসায়ী জটিলতা থাকায় গেলো ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিল রপ্তানিকারকরা। সমস্যার সমাধান হওয়ায় ৫ দিন বন্ধের পর আজ থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

এসএস