
জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়
তিনশ বছরের ঐতিহ্য, অনন্য স্বাদ আর সুগন্ধের জন্য দেশজুড়ে পরিচিত মানিকগঞ্জের হাজারি গুড়। অবশেষে এ ঐতিহ্যবাহী পণ্যটি জিআই স্বীকৃতি পাওয়ায় মানিকগঞ্জবাসী ব্যাপকভাবে খুশি। এ স্বীকৃতির ফলে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত হলো হাজারি গুড়ের স্বকীয়তা। উৎপাদক ও ব্যবসায়ীরা বলছেন, এতে যেমন বাড়বে পণ্যের মর্যাদা, তেমনি তৈরি হবে নতুন রপ্তানি সম্ভাবনা।

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

ইউরোপে যাচ্ছে যশোরের সবজি, বাড়ছে রপ্তানি
প্রতি মৌসুমে যশোরে উৎপাদিত প্রায় হাজার টন সবজি রপ্তানি করা হচ্ছে বিদেশে। ইউরোপের ইটালি ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সবজি রপ্তানি হওয়ায় খুশি এলাকার চাষিরা।

রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের গতিপ্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

কমেছে তৈরি পোশাক রপ্তানি; শুধু লভ্যাংশে কর বসানোর পরামর্শ অর্থনীতিবিদদের
গত ১১ মাসে আগের অর্থবছরের তুলনায় তৈরি পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ। এর সাথে যুক্ত হয়েছে মার্কিন নতুন শুল্ক আরোপের প্রস্তাব। এমন পরিস্থিতিতে খাতটিকে টিকিয়ে রাখতে বাজেটে উৎসে কর কমানোর দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি বাজেটের ঘাটতি নিয়েও তাদের কপালে চিন্তার ভাঁজ। এদিকে রপ্তানি মূল্যের ওপর নয়, বরং শুধু লভ্যাংশের ওপর কর বসানোর পরামর্শ অর্থনীতিবিদদের।

‘কাঁচা চামড়া রপ্তানির চেয়ে পণ্য উৎপাদন করলে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে’
কাঁচা চামড়া রপ্তানির চেয়ে পণ্য উৎপাদন করলে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ঈদের আগে চট্টগ্রাম আইসিডিতে রপ্তানি পণ্যের চাপ, দ্বিগুণ বেড়েছে ভাড়া
ঈদের ছুটির আগেই চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোতে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের চাপ বেড়েছে। এতে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে দ্বিগুণ। পরিবহন মালিকরা বলছেন, ডিপোগুলোতে চার-পাঁচ দিন গাড়ি আটকে থাকায় রপ্তানিপণ্য খালাসে দীর্ঘ সময় লাগছে। পরিবহন সংকটে ভাড়া বাড়ায় ডিপোগুলোকে দায়ী করে রপ্তানিকারকরা বলছেন, ডিপো ও ফরওয়ার্ডারের মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় ভোগান্তির সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।

ঈদ উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ (সোমবার, ২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত বন্দর, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।

বিমানবন্দরগুলোতে সম্প্রসারিত হলো রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা
বাংলাদেশের বিমানবন্দরসমূহে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টার ফলে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতি ব্যবহার করে সরাসরি যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিং পরিচালনার অনুমোদন পুনর্বহাল হয়েছে। এর ফলে বাংলাদেশের রপ্তানি কার্গো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বাংলাদেশের কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত এবং কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ রয়েছে।

আবারও ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল— ফুটবল অবজারভেটরির রিপোর্ট
আবারও ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল। জতীয় দলের হয়ে ব্রাজিলের সময়টা ভালো না গেলেও পুরো বিশ্বে লিগগুলোতে ব্রাজিলিয়ানদের দাপট থেমে নেই। বর্তমানে বিশ্বের ১৩৫টি পেশাদার লিগে মোট ১ হাজার ৪৫৫ জন ব্রাজিলিয়ান খেলছেন। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস অবজারভেটরি’ এ তথ্য প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল।