ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, দাম বেড়েছে ২৪৯টি প্রতিষ্ঠানের

ঢাকা স্টক এক্সচেঞ্জ
পুঁজিবাজার
অর্থনীতি
0

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার, ৩০ জুন) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ারের দাম।

ডিএসইর তথ্যমতে, এদিন মোট ৩ লাখ ১৪ হাজার ৮৪৮টি লেনদেনের মাধ্যমে ৪৭ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৯৯৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৮৪২ টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ দশমিক ৩৮ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়ায়।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, মালেক স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, আইটিসি, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বিএসআরএম লিমিটেড, তাকাফুল ইসলামি ইনস্যুরেন্স, সিলভা ফার্মা, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, বিএসআরএম স্টিল, ন্যাশনাল হাউজিং, এপেক্স স্পিনিং, সিপিজি সিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও প্রভাতী ইনস্যুরেন্স।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বেস্ট হোল্ডিংস, এওএল, বেক্সিমকো লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, প্রাইম ফাইন্যান্স, কেপিসিএল, সানলাইফ ইনস্যুরেন্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

এদিকে ক্যাটাগরি ভিত্তিক তথ্যে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির শেয়ারের দাম বেড়েছে, ৪৩টির কমেছে ও ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির শেয়ারের দাম বেড়েছে, ১৮টির কমেছে ও ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে, ৩৩টির কমেছে ও ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

এছাড়া ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টির ইউনিট দর বেড়েছে, একটির কমেছে ও সাতটির দর অপরিবর্তিত রয়েছে। কর্পোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে দুটির দাম বেড়েছে ও একটির কমেছে। অন্যদিকে, আটটি সরকারি সিকিউরিটিজ (জি-সেক)-এর মধ্যে চারটির দাম বেড়েছে ও চারটির কমেছে।—বাসস

এএইচ