
পুঁজিবাজারে দরপতনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান বিএসইসির
দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাজারমূল্য দুই লাখ কোটি ডলার ছাড়ালো এআই জায়ান্ট অ্যানথ্রোপিক
পুঁজিবাজারে যাত্রা শুরুর প্রথম দিনই বাজারমূল্য দুই লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্ট অ্যানথ্রোপিক।

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ৫২২ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।

সূচকের পতনে ডিএসইতে লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে আজ (রোববার, ২৫ অক্টোবর) মোট ৩৮৫টি কোম্পানির ১৪ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ১০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৯২ টাকা।

সূচকের উত্থানে ডিএসইতে ৫০২ কোটি টাকা লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের উত্থানের পাশাপাশি লেনদেন বেড়ে ৫০২ কোটি টাকা ছাড়িয়েছে।

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সাইবার নিরাপত্তা সচেতনতায় ডিএসইর বিশেষ কর্মসূচি
পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে নিরাপত্তা জোরদার এবং কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের মধ্যে সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো অক্টোবর মাসজুড়ে মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এবার বেক্সিমকোর দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান রহমান
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এর মধ্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রুপটির বড় তিন কোম্পানির পর্ষদেই আর থাকছেন না তিনি।

শেয়ারের অস্বাভাবিক দামে বিনিয়োগে বাড়ছে ঝুঁকি, নেপথ্যে কী?
পুঁজিবাজারে লাভের আশায় বিনিয়োগ করেন লাখো মানুষ। কখনও কখনও শেয়ারের দাম বেশি দেখা গেলেও বাস্তবতায় অমিল থাকে কোম্পানির ব্যবসায়। সংশ্লিষ্টদের দাবি, মৌলিক ভিত্তি ছাড়া এসব অস্বাভাবিক দামের কারণে ঝুঁকিতে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে আইপিএফ
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া শুরু করবে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (আইপিএফ)। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের পুরো অর্থই ফেরত দেয়া হবে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম এ কথা জানান।

বিএসইসির নতুন অফিশিয়াল ওয়েবসাইট চালু
বিনিয়োগকারী, সাধারণ নাগরিক ও পুঁজিবাজারের অংশীজনদের জন্য তথ্য ও বিভিন্ন সেবা আরও সহজলভ্য করতে নতুন ও আধুনিক অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সপ্তাহে কোন সূচক কোথায় আছে জেনে নিন
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগেই শেয়ারবাজার, ব্যাংক সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়তে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায়।