বৈরী আবহাওয়ায় পাঁচ জেলায় ১১ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
এখন জনপদে
শিক্ষা
1

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় আগামীকালের (শনিবার, ১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ (শুক্রবার, ১০ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চটগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানাতে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকৰ্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেয়ার জন্য অনুরোধও জানায় বোর্ড।

এসএইচ