আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার এই সময়সূচি জানানো হয়। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধানদের কমিটির সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন:
আবেদন যোগ্যতা ও জিপিএ শর্ত (BUTEX Admission Eligibility & GPA Criteria)
এইচএসসি ও সমমান পরীক্ষার (HSC and Equivalent Exam) ফলাফল এখনো প্রকাশিত না হওয়ায় ভর্তি পরীক্ষার ন্যূনতম আবেদন যোগ্যতা, জিপিএ শর্ত এবং আবেদনের বিস্তারিত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অফিসিয়াল সার্কুলার (BUTEX Admission Circular) প্রকাশ করা হবে।
১১টি বিভাগে মোট ৬৩০টি আসন (BUTEX Seat Capacity & Department List)
দেশের একমাত্র সরকারি টেক্সটাইল বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ে মোট ১১টি বিভাগে ৬৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। বিভাগভিত্তিক আসন সংখ্যা নিচে দেওয়া হলো:
- ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (Wet Process Engineering): ৮০টি আসন
- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (Yarn Engineering): ৮০টি আসন
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (Fabric Engineering): ৮০টি আসন
- অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (Apparel Engineering): ৮০টি আসন
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (Textile Engineering Management): ৮০টি আসন
- টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (Textile Fashion & Design): ৪০টি আসন
- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (Industrial & Production Engineering): ৪০টি আসন
- টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (Textile Machinery Design & Maintenance): ৪০টি আসন
- ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (Dyes & Chemicals Engineering): ৪০টি আসন
- এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Environmental Science & Engineering): ৪০টি আসন
- টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (Textile Materials Engineering): ৩০টি আসন
আরও পড়ুন:


