এর আগে সোমবার ভিপি পদে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন। প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের এ শিক্ষার্থী দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়েছিল।
এর আগে প্রার্থিতা ফেরতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশও পাঠান অমর্ত্য রায় জন।





