এতে সর্বমোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।
মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মাস্টার দা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হকসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আরও পড়ুন:
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘এমন আয়োজন যেন নিয়মিত হয় সে ব্যাপারে ডাকসু সচেষ্ট থাকবে। থিওরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য আমরা রিসার্চ ফেয়ার, জব ফেয়ারসহ বিভিন্ন আয়োজন করব। পাশাপাশি একটি স্টার্টআপ সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইনোভেশন ও আইডিয়া শেয়ার করার সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ইন্সটিটিউশনে রূপ দিতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) এই সেলস ফেয়ার সফলভাবে আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচকে ধন্যবাদ জানিয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



