এ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে সারা দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। বর্ণিল এ আয়োজনটি শিক্ষার্থী, লেখক, শিক্ষাবিদ এবং শিল্প অনুরাগীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়।
সাহিত্য রচনা, শৈল্পিক উদ্ভাবন এবং সৃজনশীল কাজকে উৎসাহিত করতে কার্নিভালে ছিল নানান বর্ণিল আয়োজন। যার মধ্যে ছিল— স্পট পোয়েট্রি ও আবৃত্তি, কমিক-কন ও কসপ্লে, পোস্টার প্রদর্শনী, নাটক, ও মাস্ক্যারেড। প্রতিযোগিতা ছাড়াও এ আয়োজনে সাহিত্য-অনুপ্রাণিত ফুড কোর্ট এবং জনপ্রিয় পুরাতন বই বিনিময়ের স্টল স্থাপন করা হয়। যা শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পরে যিনি ক্যাম্পাস প্রাঙ্গণে স্টলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘লিট-কার্নিভাল’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এখন টেলিভিশন।
দিনের অন্যতম আকর্ষণ ছিল স্পট পোয়েট্রি প্রতিযোগিতা, যার বিচারক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও সানবিমস স্কুলের অধ্যক্ষ মুনিজে মঞ্জুর, ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য এবং ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকরা।
সন্ধ্যায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ বর্ণিল আয়োজন শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



