কয়েক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, কারা নিয়োগ পেলেন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ক্যাম্পাস
শিক্ষা
0

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পরিবর্তন আনা হয়েছে। আজ (সোমবার, ১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে।

অন্যদিকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের (সাত কলেজ) ভিসি করা হয়েছে। কুয়েটের ভিসি হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলেও তিনি জানান।

এএইচ