ইবির নতুন উপ-উপাচার্য ড. মো. এমতাজ, কোষাধ্যক্ষ ড. মো. ইদ্রিস

ড. মো. এমতাজ হোসেন (বামে); ড. মো. ইদ্রিস আলী (ডানে)
ক্যাম্পাস
শিক্ষা
0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন।

আজ (সোমবার, ২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ অনুযায়ী তাদের নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন:

নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন। তিনি ইউট্যাব, ইবি শাখার কার্যনির্বাহী সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সক্রিয় ভূমিকা রাখেন।

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, ‘ভাইস চ্যান্সেলর মহোদয়কে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেয়া এবং বিশ্বদরবারে বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবো।’

এসএইচ