রাজধানীতে আজ অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীতে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ রাজধানীর আকাশ থাকবে পরিষ্কার। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিলো ৭৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। আগামীকাল (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।

এফএস