
মেঘলা আকাশ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি
সাপ্তাহিক ছুটির দিন আজ (শুক্রবার, ২ অক্টোবর) ভোর থেকেই ঢাকার আকাশ ছিলো মেঘলা। সঙ্গে ছিল হালকা বাতাস। গত কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে সকাল ৯টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নামে স্বস্তির বৃষ্টি। প্রায় ১৫ মিনিটের এই বৃষ্টিতে কিছুটা কমে আসে গরমের তীব্রতা, স্বস্তি নামে জনজীবনে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা; বাড়তে পারে তাপমাত্রা
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীতে সকাল থেকেই ভারী বৃষ্টি; জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী
সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর নিম্নাঞ্চলগুলোতে। কিছু প্রধান সড়ক হাঁটু পর্যন্ত পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চরম বিপাকে পড়েছেন। যাত্রায় বিঘ্ন ঘটছে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর ছাড়া চাকরিজীবী ও শিক্ষার্থীদের।

সারা দেশের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
সারা দেশের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্র ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে
রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আজ বৃষ্টির সম্ভাবনা ঢাকায় আবহাওয়া থাকবে মেঘলা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
সকাল থেকেই ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।