বৃষ্টির আভাসের মাঝেই দেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে জানানো হয়, আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশের তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কুমারখালী ও রাঙ্গামাটি, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রাজারহাট, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এফএস