
ভারী বৃষ্টিতে জলবদ্ধতার কবলে রাজধানীবাসী
আজও ভারী বৃষ্টিতে জলবদ্ধতার কবলে পড়েছে নগরবাসী। সকালে থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে ডুবেছে ধানীর একাধিক এলাকা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও পেশাজীবীরা। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি সতর্কতা আবহাওয়া অফিসের। ভোগান্তির পেছনে সিটি করপোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন অনেকে।

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির আভাস
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পরে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

নেত্রকোণায় উপদাখালি নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে
কয়েকদিনের টানা ভারী বর্ষণ উজানের পাহাড়ে ঢলে নেত্রকোণায় বেড়েছে নদ নদীর পানি। জেলার পাহাড়ি সীমান্ত উপজেলা কলমাকান্দায় আন্তঃসীমান্ত সোমেশ্বরীর নদীর শাখা নদী উপদাখালি ডাকবাংলা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের কবলে ভারতের উত্তর-পূর্ব অঞ্চল
মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কবলে ভারতের উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চলীয় রাজ্য। আসাম এবং ত্রিপুরায় অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতার জেরে বিঘ্নিত জনজীবন। উত্তরাখণ্ডে ভূমিধসে বন্ধ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়েসহ শতাধিক গুরুত্বপূর্ণ সড়ক, দুই দিন পর উদ্ধার করা হয়েছে শতাধিক তীর্থযাত্রীকে। এদিকে, চীনের পূর্বাঞ্চলীয় তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি, সরিয়ে নেয়া হয়েছে ২০ লাখ মানুষকে।

টানা বৃষ্টিতে জবিতে বাসের ওপর উপড়ে পড়লো কৃষ্ণচূড়া গাছ
টানা বৃষ্টির জেরে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি যাত্রীবাহী বাসের ওপর বিশাল এক কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে। এতে বাসটির মাঝামাঝি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বগুড়ায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা; জলাবদ্ধতা-যানজটের ভোগান্তিতে নগরবাসী
বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের দাপ্তরিক কাজ শেষ হলেও মাঠ পর্যায়ে এখনো মেলেনি সিটি করপোশনের সুযোগ-সুবিধা। যানজট, জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাজেহাল বগুড়াবাসী। উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দ্রুত নাগরিক সুবিধা বাড়ানোর দাবি বগুড়াবাসীর।

ভারতে ভারী বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা-ভূমিধস, বাড়ছে উদ্বেগ
ভারতে ভারী বৃষ্টির ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ, ঘটছে প্রাণহানি। যদিও অন্যান্য সময়ের তুলনায় গোটা ভারতে এখনো ঘাটতি ১৫ শতাংশ বৃষ্টিপাতের। আবহাওয়াবিদদের মতে, ‘এল নিনো’র প্রভাবে মৌসুমি বায়ুর সঞ্চালন দুর্বল হচ্ছে এবং সব জায়গায় সমপরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না।

টানা বৃষ্টিতে জনজীবন স্থবির; ফরিদপুরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এ বৃষ্টিপাত আগামী ১৫ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক।

মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা; পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ প্রায় ১০ হাজার পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সুনামগঞ্জে বন্যার শঙ্কা; পৌরসভার কর্মকর্তাদের ছুটি বাতিল করে কন্টোলরুম চালু
সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেয়ায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কতৃপক্ষ। দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করা হয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও দিনভর মেঘাচ্ছন্ন রয়েছে কুষ্টিয়ার আকাশ। সেই সঙ্গে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও চলছে। এতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।

রাঙামাটিতে কাটেনি পাহাড়ধসের শঙ্কা; আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ মানুষ
রাঙামাটিতে এখনো পাহাড়ধসের শঙ্কা কাটেনি। বৃষ্টি আর উজানের ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এরইমধ্যে জেলার ৮ উপজেলা ও দুই পৌর এলাকায় ৪০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৩৬৬ জন আশ্রয় নিয়েছেন। জেলার ৬ উপজেলায় ছোটবড় ১২৫টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টির স্রোতে নিখোঁজ হয়ে জেলার মগবান ও বিলাইছড়ির ফারুয়ায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।