ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৯

ময়মনসিংহ
হামে আক্রান্ত শিশু
স্বাস্থ্য
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিছুটা কমেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। ভর্তির সংখ্যাও কমেছে আগের চেয়ে। তবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩৯ শিশুর।

নেত্রকোণার পুর্বধলার আলীপুর থেকে গত শনিবার সাত মাস বয়সী সন্তানকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে এসেছেন মা ফরিদা ইয়াসমিন। সন্তানের চিকিৎসা নিয়ে উৎকন্ঠায় থাকা ফরিদা ইয়াসমিনের নতুন আতঙ্ক ঈদের ছুটি। ছুটিতে ঠিকমতো চিকিৎসা হবে কিনা তা নিয়ে শঙ্কায় তিনি। তার মতো চিন্তিত ভর্তিকৃত অন্য শিশুর অভিভাবকরাও।

আরও পড়ুন:

গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৬ শিশু। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে মোট চিকিৎসা নিচ্ছে ৬৭ শিশু।

চিকিৎসক জানান, হামের উপসর্গ থাকলেও মৃত্যু হচ্ছে নিউমোনিয়া, হার্ট ফেইলোরসহ অন্য জটিলতায়। পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় বেড়েছে সংকট।

এফএস