সংকটে কুয়েত মৈত্রী হলের স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিক্ষোভ

কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীরা
শিক্ষা , ক্যাম্পাস
স্বাস্থ্য
0

পানিবাহিত রোগের প্রাদুর্ভাবসহ স্বাস্থ্যসেবায় নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। গতকাল (বুধবার, ১৩ মে) রাতে বিক্ষোভ করে হলের বাইরে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় তারা অভিযোগ করেন, গত দুই মাস ধরে হলের বিপুল শিক্ষার্থী পানিবাহিত নানা রোগে আক্রান্ত হলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

একই ধরনের অভিযোগ তুলেছেন হল সংসদের বিরুদ্ধে। বিক্ষোভ শেষে স্বাস্থ্য, শিক্ষা ও খাবার ইস্যুতে কী ব্যবস্থা নিয়েছে তা প্রকাশ, অসুস্থ যারা হয়েছেন তাদের চিকিৎসায় ব্যবস্থা এবং হলে মত প্রকাশসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে চলতি সপ্তাহের মাত্র তিন দিনে শতাধিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় হল প্রাঙ্গণে একটি জরুরি মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়। গত ৯ মে রাতে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

জেআর