কানাডার বাঙালির প্রাণপ্রিয় দুর্গাপূজার আমেজ

কানাডার টরন্টোতে দুর্গাপূজা
ধর্ম ও বিশ্বাস
প্রবাস
0

কানাডায় একটুও ভাটা পড়েনি বাঙালির প্রাণপ্রিয় দুর্গাপূজার আয়োজন। পৃথিবীর অন্য প্রান্তে, তবুও যেন এক টুকরো বাংলাদেশ। এখানে টরন্টো দুর্গাবাড়িতে চলছে সবচেয়ে বড় শারদীয়ার শেষ পর্ব। লেগেছে বিদায়ের সুর।

প্রবাসে দুর্গাপূজা মানে শুধু ধর্মীয় আচার নয়- যেন স্মৃতির সেতুবন্ধন। টরন্টোসহ পুরো কানাডার ছোট বড় বিভিন্ন প্রদেশে এ বছর অর্ধশতাধিক মণ্ডপে চলছে শারদীয় উৎসব।

দর্শনার্থীরা জানান, তারা এখানে আসতে পেরে খুশি। এভাবে সবাই মিলে পূজা করতে পেরে তারা আনন্দিত।

মহানবমী শেষে বিজয়া দশমীর ক্ষণ। দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে শুরু হয় বিদায়ের বেদনা। কিন্তু এ বছরের বিসর্জন এখানে একটু আলাদা। কানাডার মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বিসর্জনের আয়োজন করছে টরন্টো দুর্গাবাড়ি।

অন্টারিও লেকের জলে প্রতিমা বিসর্জনের আয়োজন এবার বাড়তি পাওয়া। ভৌগোলিক দূরত্ব যতই থাকুক, সুর আর স্মৃতির বাঁধনে বাঙালি আজও জুড়ে আছে তার শিকড়ের সঙ্গে।

এফএস