এআই পেনডেন্টের পাশাপাশি কোম্পানিটি আরও চারটি নতুন মডেলের স্মার্টগ্লাস তৈরিতে কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ এগুলো বাজারে আসতে পারে। মূলত রিয়েলিটি ল্যাবস ডিভিশনের বড় লোকসানের পর মেটা এ অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিচ্ছে।
তবে আনুষ্ঠানিকভাবে মেটার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় নি। তবে প্রযুক্তিবিদদের মতে ২০২৫ সালে ‘লিমিটলেস কোম্পানি’ অধিগ্রহণের পর মেটা যে এআই পেনডেন্ট তৈরির উদ্যোগ নেবে সেটি অনেকটাই নিশ্চিত ছিল। ‘লিমিটলেস’ মূলত পেনডেন্ট নামের এক ধরনের এআই ডিভাইস তৈরি করতো। যেটি মূলত ব্লুটুথ মাইক্রোফোনে থাকা একটি ক্লিপ। এটি ব্যক্তির সব ধরনের কথোপকথন শুনে থাকে এবং সেখান থেকে সামারি-ট্রান্সস্ক্রিপ্ট তৈরির পাশাপাশি সার্চযোগ্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে।
সে সময় এক বিবৃতিতে লিমিটলেসের প্রধান নির্বাহী ড্যান সিরোকার বলেন, ‘সম্প্রতি মেটা তাদের নতুন ভিশন পার্সোনলা সুপারইন্টেলিজেন্স সবার কাছে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে এআই নির্ভর ওয়্যারেবল ডিভাইসের প্রসার ঘটবে।’
মেটার ওয়্যারেবল সেকশনের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল কোম্পানির এক ইন্টারনাল মেমোতে জানান যে, কোম্পানির এআই মডেলের ব্যবহারকারী বাড়াতে এবং সাবস্ক্রিপশন ফি দেয়ার জন্য ইউজারদের উৎসাহী করতে এ উদ্যোহ নেয়া হয়েছে।





