উচ্চকক্ষে আসন নিশ্চিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলছে ওহাইও আর সাউথ ক্যারোলাইনায়। নিউইয়র্ক টাইমসের সবশেষ তথ্য, এখন পর্যন্ত গণনায় সিনেটে ৩৫ আসনে ডেমোক্র্যাটরা এবং ১৪ আসনে রিপাবলিকানরা এগিয়ে আছে।
সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে এবার। অন্যদিকে, মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ- ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের সবক’টিতে হয়েছে ভোট।
এখন পর্যন্ত ৪৩টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা, ৩১টিতে রিপাবলিকানরা। বর্তমানে সিনেটে ও প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করছে রিপাবলিকানরা। নিয়ন্ত্রণ ফিরে পেতে দুই কক্ষে ডেমোক্র্যাটদের দরকার যথাক্রমে অন্তত চারটি ও তিনটি করে আসন।





