ইউক্রেনের রাজধানী লক্ষ্য বড় ধরনের হামলা চালায় রাশিয়া। রাতভর ড্রোন এ বিমান হামলায় মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠে কিয়েভ। বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে আবাসিক অঞ্চলে। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। যদিও শহর কর্তৃপক্ষের দাবি, কিয়েভের চারপাশে তাদের বিমান প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সবগুলো ইউনিট সক্রিয় ছিল। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই রুশ হামলা।
হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের সরাতে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। বিধ্বস্ত ভবনের নিচে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে শহরের বেশকিছু জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।
রাতভর রাশিয়ার আক্রমণের পর আতঙ্কে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এসব মেট্রো স্টেশনে তাবু টানিয়ে রাত কাটে শিশু ও নারীসহ বহু মানুষের। অনেকে চেয়ারে বসে রাত পার করেছে।
এদিকে, যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনায় সংশোধন করে ১৯ দফার একটি পরিকল্পনা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। তাদের অভিযোগ আগের প্রস্তাবটিতে শুধু রাশিয়ার স্বার্থ বিবেচনা করা হয়েছিল। যা ইউক্রেনের জন্য আত্মসমর্পণের শামিল। সংশোধিত প্রস্তাবকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধে এখন পদক্ষেপগুলো বাস্তবসম্মত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সংশোধিত এ প্রস্তাব নিয়ে আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠক হচ্ছে। তবে রুশ প্রতিনিধিদলে কারা অংশ নিয়েছে তা স্পষ্ট নয়।’
মার্কিন সামরিক বাহিনীর সচিব ড্যান ড্রিসকল জানান, এই বৈঠকের উদ্দেশ্য ভবিষ্যতে উচ্চ-স্তরের আলোচনার ভিত্তি তৈরি করা।
এদিকে, শান্তি প্রস্তাবের সংবেদনশীল বিষয় নিয়ে চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন জেলেনস্কি। তবে এ ধরনের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি।
হোয়াইট হাউজের প্রেসি সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন, ‘দুই পক্ষের মধ্যে শান্তি চলমান আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মস্কোর বাসিন্দাদের মধ্যে। অনেকে আশার আলো না দেখলেও, কেউ কেউ বলছেন ট্রাম্পের প্রস্তাব আশাব্যঞ্জক।’
যত দিন গড়াচ্ছে ততই ইউক্রেনে বিভিন্ন অঞ্চল দখল করে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। গেল একদিনে জাপোরিঝিয়া অঞ্চলের জাতিশশিয়া বসতির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়া। এছাড়া বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় ট্যাঙ্ক, সাঁজোয়া যান, কামান এবং একাধিক রকেট লঞ্চার সিস্টেম এবং ৩ শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



