
খামেনির দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের সর্বস্তরের জনগণসহ বিদেশি বিশিষ্ট কূটনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। আজ (শুক্রবার, ৩ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেকনাফ সীমান্তে বিস্ফোরণের শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী জান্তা ও আরকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের ধারাবাহিকতায় ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১ জুলাই) রাত সাড়ে ৯টার পর মংডু ও আশপাশের এলাকায় একাধিক বিমান হামলার বিকট বিস্ফোরণের শব্দ বাংলাদেশ সীমান্তেও স্পষ্টভাবে শোনা যায়। এতে কেঁপে ওঠে টেকনাফ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থায়ী শান্তির ভিত তৈরিতে লেবানন-ইসরাইল-যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন
লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র একটি ত্রিপক্ষীয় প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে, যার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী দেশ লেবানন ও ইসরাইলের মধ্যে একটি স্থায়ী শান্তির ভিত তৈরি করা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা; নারী-শিশুসহ নিহত ১৩
দীর্ঘ কয়েক মাসের আপেক্ষিক শান্ত পরিবেশের অবসান ঘটিয়ে আফগানিস্তান সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আজ (বুধবার, ১০ জুন) এর এই রক্তক্ষয়ী হামলায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানি হামলায় আফগানিস্তানে নিহত ১৩ জন
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের নতুন করে বিমান হামলায় ১১ শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন। খবরটি নিশ্চিত করেছে আফগানিস্তানে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আজ (বুধবার, ১০ জুন) এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন তিনি। সেখানে জাবিউল্লাহ জানান, গতকাল (মঙ্গলবার, ৯ জুন) রাতে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তান প্রবেশ করে। এরপর সীমান্তবর্তী কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে ঘুমন্ত বেসামরিক নাগরিকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তবে আফগানিস্তানের এমন দাবির মুখে এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা; কিশোরসহ ৫ পুলিশ কর্মকর্তা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নামমাত্র যুদ্ধবিরতি চললেও ইসরাইলি সামরিক বাহিনীর হামলা থামেনি। উত্তর গাজায় ইসরাইলের নতুন এক বিমান হামলায় অন্তত ৫ জন পুলিশ কর্মকর্তা এবং ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজা জুড়ে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে গাজা পুলিশ জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বিস্তৃত আলোচনার বিষয়ে একমত ইসরাইল-লেবানন!
নতুন করে হামলা চললেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। একইসঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আরও বিস্তৃত আলোচনা চালানোর বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে বলে গতকাল (শুক্রবার, ১৫ মে) জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এএফপির।

লেবাননে ‘যুদ্ধবিরতি’র মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৩৮০
লেবাননে গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বিমান ও কামিন কামান হামলায় অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬
দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে আজ (মঙ্গলবার, ১২ মে)এই তথ্য জানানো হয়েছে।গতকাল (সোমবার, ১১ মে) রাতে দক্ষিণ লেবাননের কাফারদৌনিন শহরে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের নাবাতিয়েতে ইসরাইলি হামলা নিহত ১
দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে বুধবার সকালে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা; হিজবুল্লাহর ২৫ লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি
দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

লেবাননে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি আইডিএফের
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুই যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই যোদ্ধা ইসরাইলি সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছে তেল আবিব। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।