আল-আকসা মসজিদে ৫০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়

আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়
বিদেশে এখন
0

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে এশা ও তারাবিহ’র নামাজ আদায় করেছেন ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মসজিদের প্রবেশপথে ইসরাইলি সামরিক চেকপোস্ট এবং কঠোর পরিচয়পত্র যাচাই সত্ত্বেও এ বিশাল জনসমাগম ঘটে।

অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনিরা গত বুধবার থেকে শুরু হওয়া রমজান মাস পালন করছে। এর মধ্যে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা এবং সেনাবাহিনীর নিয়মিত অভিযান ও গ্রেপ্তারও চলমান রয়েছে।

ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ৩০০ জনেরও বেশি জেরুজালেমবাসীকে রমজান চলাকালীন আল-আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইসরাইল নির্দেশনা দিয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনী জেরুজালেমে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এছাড়া মসজিদে প্রবেশের ক্ষেত্রে ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য প্রবেশের অধিকার সীমিত করা হয়েছে।

এএইচ