ইন্টারনেট সংযোগবিহীন ২৪ ঘণ্টা পার করেছে ইরান: নেটব্লকস

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরানে যানজটে আটকে থাকা যানবাহন
বিদেশে এখন
0

ইরানে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার ঘটনা ২৪ ঘণ্টা অতিক্রম করেছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমানে দেশটির ইন্টারনেট সংযোগ স্বাভাবিক সময়ের তুলনায় এখন মাত্র ১ শতাংশ কাজ করছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপ দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এক সময়ে নাগরিকদের যোগাযোগ ও অংশগ্রহণ সীমিত করছে—বিশেষ করে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর।’

আরও পড়ুন:

আজ (রোববার, ১ মার্চ) সকালেও ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট অব্যাহত ছিল। নেটব্লকস জানায়, টানা দ্বিতীয় দিনের মতো সংযোগ কার্যত স্থবির অবস্থায় রয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের সময়ও ইরানে ইন্টারনেট যোগাযোগ ও আন্তর্জাতিক ফোনকল বারবার বন্ধ করে দেয়া হয়েছিল বলে জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থাটি।

এএম